নেপাল-চীনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪২৮, নিখোঁজ ৫৬৪৯

নেপাল ও চীন সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৪২৮ জনে দাঁড়িয়েছে এবং পাঁচ হাজার ৬৪৯ জন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ৮৪৮ জন বিদেশী নাগরিক।

নয়া দিগন্ত অনলাইন
নেপালের বন্যাকবলিত একটি এলাকা
নেপালের বন্যাকবলিত একটি এলাকা |ফাইল ছবি

নেপাল ও চীন সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৪২৮ জনে দাঁড়িয়েছে এবং পাঁচ হাজার ৬৪৯ জন এখনো নিখোঁজ রয়েছেন। দুর্যোগের দুই সপ্তাহেরও বেশি সময় পার হওয়ার পরও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে নিশ্চিত মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৩৮৫ জনে পৌঁছেছে এবং পাঁচ হাজার ১৩০ জন এখনো নিখোঁজ রয়েছেন।

এদিকে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিজাং অঞ্চলে (যা তিব্বত নামেও পরিচিত) ৪৩ জনের মৃত্যু হয়েছে এবং ৫১৯ জন নিখোঁজ হয়েছেন।

নিখোঁজদের মধ্যে ৮৪৮ জন বিদেশী নাগরিক রয়েছেন। এদের মধ্যে নেপালে ৫৮৭ জন এবং তিব্বতে ২৬১ জন নিখোঁজ হয়েছেন।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট এ দুর্যোগটি আঘাত হানে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি