ওমানে আরেক ভারতীয় নাবিকের মৃত্যু

ওমানের দুকম বন্দরে নোঙর করা ‘এমটি সেলেস্টিয়াল’ নামক একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে চিকিৎসাজনিত জটিলতার কারণে এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ওমান উপসাগরে জাহাজ চলাচল
ওমান উপসাগরে জাহাজ চলাচল |সংগৃহীত

ওমানের দুকম বন্দরে নোঙর করা ‘এমটি সেলেস্টিয়াল’ নামক একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে চিকিৎসাজনিত জটিলতার কারণে এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) রাতে মাস্কাটে অবস্থিত ভারতীয় দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানায়, ‘লাশ দ্রুত ভারতে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’

সরকারি তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে বিভিন্ন জাহাজে ভারতের তিন লাখেরও বেশি নাবিক কর্মরত আছেন।

গত সপ্তাহে দেশটির জাহাজ চলাচল মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মধ্যপ্রাচ্যে ১৮ হাজারেরও বেশি ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন।

ওমান উপসাগরে একটি ট্যাঙ্কারে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার কয়েকদিন পরই এই মৃত্যুর ঘটনা ঘটল, যা ভারতের সাধারণ জনগণ ও বিরোধী দলগুলোর মধ্যে সমালোচনার জন্ম দিয়েছিল।

বিরোধী দলগুলো অনুষ্ঠিতব্য গ্রুপ অফ সেভেন শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বিষয়টি উত্থাপন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করেছে।

সূত্র: রয়টার্স