ব্রিকস সম্মেলন শুরু আজ, যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা

শনিবার (১২ সেপ্টেম্বর) ও রোববার নয়াদিল্লির ‘ভারত মণ্ডপম’-এ এই শীর্ষ সম্মেলনের আয়োজন করছে ভারত। এতে ১১টি দেশের নেতারা অংশ নিচ্ছেন।

নয়া দিগন্ত অনলাইন
ব্রিকস সদস্য দেশগুলোর নেতাদের প্রতিকৃতি
ব্রিকস সদস্য দেশগুলোর নেতাদের প্রতিকৃতি |সংগৃহীত

ইরান ও ইউক্রেনে সংঘাতের তীব্রতা বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপের মুখে তৈরি হওয়া বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যেই ভারতের নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ। সম্মেলনে যোগ দিতে বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোর নেতারা নয়াদিল্লিতে সমবেত হচ্ছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) ও রোববার নয়াদিল্লির ‘ভারত মণ্ডপম’-এ এই শীর্ষ সম্মেলনের আয়োজন করছে ভারত। এতে ১১টি দেশের নেতারা অংশ নিচ্ছেন।

এই জোটের ১১টি দেশে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষ থাকেন আর সারাবিশ্বের জিডিপির প্রায় ৪০ শতাংশের প্রতিনিধিত্ব করেন এই দেশগুলোর নেতারা।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া, মিসর, ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ইন্দোনেশিয়ার সমন্বয়ে ব্রিকস গঠিত। এছাড়া এর সাথে আরো ১০টি সহযোগী দেশ যুক্ত রয়েছে।

এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একদল প্রভাবশালী নেতার আতিথ্য করবেন। এই নেতাদের মধ্যে রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এছাড়াও থাকবেন অন্য সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা।

১২ ও ১৩ সেপ্টেম্বর তারা উন্নয়নশীল দেশগুলোর প্রধান অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করবেন। এই সম্মেলনের জন্য নয়াদিল্লিতে নিরাপত্তাব্যবস্থা আরো কঠোর করা হয়েছে।

সূত্র : ইটিভি ভারত