নারী সংসদ সদস্যের সাথে দুর্ব্যবহারের অভিযোগে ভারতের লোকসভা থেকে সাময়িকভাবে বরখাস্ত হওয়ার পর, বৃহস্পতিবার (২৩ জুলাই) মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য কল্যাণ ব্যানার্জী সংসদ চত্বরে একা বিক্ষোভ করেন।
এ সময় তার গলায় একটি প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডে হিন্দিতে লেখা রয়েছে, ‘বিজেপির সাথে সংসদে ২০ জন বিশ্বাসঘাতক রয়েছেন।’
একইসাথে সংসদ চত্বরে তাকে এই স্লোগান দিতেও দেখা যায়।
ভারতের লোকসভা স্পিকার ওম বিড়লা বুধবার সংসদে জানান, একাধিক নারী সংসদ সদস্যের তরফ থেকে তিনি কল্যাণ ব্যানার্জীর বিরুদ্ধে অসংসদীয় ভাষা ব্যবহার করার লিখিত অভিযোগ পেয়েছেন।
লোকসভায় কল্যাণ ব্যানার্জীকে সাময়িকভাবে বরখাস্ত করার প্রস্তাব উঠলে, কণ্ঠ ভোটের ভিত্তিতে ওম বিড়লা সেই প্রস্তাব স্বীকার করেন।
সূত্র: বিবিসি



