ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে সোমবার (১০ আগস্ট) সকাল পর্যন্ত কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন এবং আটজন নিখোঁজ রয়েছেন। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এবং ঘূর্ণিঝড় কুজিরা ও ডলফিনের প্রভাবে এই বন্যা ও ভূমিধস হয়েছে।
বেসামরিক প্রতিরক্ষা দফতরের সহকারী সচিব লরেন্স মিনা বলেছেন, এ ঘটনায় আরো ১১ জন আহত হয়েছেন।
তিনি জানান, ভূমিধস, পাথর ধস, গাছ পড়ে, বিদ্যুৎস্পৃষ্ট এবং পানিতে ডুবে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।
জিএমএ নিউজ অনলাইনের তথ্যমতে, নয়টি অঞ্চল এবং ৩৩টি প্রদেশজুড়ে প্রায় পাঁচ লাখ ৮৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এছাড়াও ৩২ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



