চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শুক্রবার (১৭ জুলাই) ভূমিধসে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৩৪ জন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জোরালো তদন্তের আহ্বান জানিয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটের (জিএমটি ০১১০) দিকে চংকিংয়ের পেংশুই কাউন্টিতে এই ভূমিধসের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ৮০০ জনেরও বেশি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।
সূত্র: এএফপি



