সৌদি আরবে হাউছিদের ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর জাজানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হাউছিরা।

নয়া দিগন্ত অনলাইন
হামলা
হামলা |প্রতীকী ছবি

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর জাজানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হাউছিরা। গোষ্ঠীটির আনসারুল্লাহ মিডিয়া সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এই খবর পোস্ট করেছে।

শনিবার (২৫ জুলাই) সকালে সৌদি আরব জাজান ও ইয়ানবুর বাসিন্দাদের সংক্ষিপ্ত সতর্কবার্তা জারি করে সতর্ক থাকতে এবং জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

এর আগে, হাউছিদের পররাষ্ট্র মন্ত্রণালয় হোদাইদাহ শহরে টেলিকমিউনিকেশনস করপোরেশনের স্থাপনায় হামলার জন্য সৌদি আরবকে দায়ী করে। তারা বলেছে, এটি আরো উত্তেজনা বাড়াবে।

সূত্র: মিডল ইস্ট আই