ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শেষ করার শান্তিচুক্তির বিষয়ে তেহরান এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। দেশটির আধা-সরকারি সংবাদ মাধ্যম ফার্স একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, সমঝোতা স্মারকটির রাজনৈতিক, আইনি ও প্রযুক্তিগত দিকগুলো বিশেষজ্ঞ ও সিদ্ধান্ত গ্রহণকারী পর্যায়ে এখনো পর্যালোচনা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের নেতারা কয়েক মাসের যুদ্ধ শেষ করার জন্য বহু প্রতীক্ষিত একটি প্রাথমিক চুক্তি রোববারে (১৪ জুন) স্বাক্ষরিত হওয়ার পূর্বাভাস দিলেও, তেহরান সময় নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।
এর আগে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সাথে চুক্তিটি রোববারে, অর্থাৎ তার ৮০তম জন্মদিনে, স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
সূত্র: আল জাজিরা



