হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান

যুক্তরাষ্ট্রের সাথে খসড়া চুক্তির অধীনে কৌশলগত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের পতাকা
ইরানের পতাকা |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাথে খসড়া চুক্তির অধীনে কৌশলগত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান। শুক্রবার (১২ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, ‘এই খসড়ায় প্রণালীটির ব্যবস্থাপনা ছেড়ে দেয়া বা মার্কিন ও ইসরাইলি সামরিক আগ্রাসনের আগে বিদ্যমান পরিস্থিতি পুনরুদ্ধারের কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না ইরান।’

সংস্থাটি ‘বর্তমান খসড়ার মূল রূপরেখা’ চূড়ান্ত করার কথাও উল্লেখ করেছে।

সূত্র: মিডল ইস্ট আই