ইরানের সিরিক শহরের একটি আবাসিক এলাকায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিয়ের অনুষ্ঠান চলাকালে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে এক শিশুসহ কমপক্ষে চারজন নিহত হয়েছেন।
ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাদেশিক শাখার বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এই হামলায় ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এলাকাটিতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র : মিডল ইস্ট আই



