ইরানবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করায় চীনকে স্বাগত জানালেন গালিবাফ

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করায় চীনকে স্বাগত জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি বলেছেন, ইরান ও চীনের মধ্যে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে কারো অনুমতির প্রয়োজন নেই।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ
ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ |ফাইল ছবি

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করায় চীনকে স্বাগত জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি বলেছেন, ইরান ও চীনের মধ্যে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে কারো অনুমতির প্রয়োজন নেই।

বুধবার (২৬ আগস্ট) রাতে চীনবিষয়ক ইরানের বিশেষ প্রতিনিধি গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে চীনকে স্বাগত জানান।

পোস্টে তিনি লিখেছেন, ইরানের বিরুদ্ধে আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাখ্যানের ক্ষেত্রে চীনের নীতিগত অবস্থানকে আমরা স্বাগত জানাই।

গালিবাফ আরো বলেন, ইরান ও চীনের সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব পারস্পরিক সম্মান, উভয়ের জন্য লাভজনক সহযোগিতা এবং বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার অভিন্ন দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে কারো অনুমতির প্রয়োজন নেই।

সূত্র : পার্সটুডে