জর্ডানের ভূখণ্ড লক্ষ্য করে গত কয়েক ঘণ্টার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। জর্ডানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, জর্ডানের আকাশসীমার দিকে ধেয়ে আসা ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এর মধ্যে ১৮টি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে এবং বাকি দু’টি খোলা জায়গায় গিয়ে পড়েছে।
মুখপাত্র বলেন, দেশের আকাশসীমা রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জর্ডানের সেনাবাহিনী ‘অনুমোদিত কর্মপদ্ধতি অনুযায়ী’ তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছিল এবং বর্তমানেও পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনার কার্যক্রম অব্যাহত রয়েছে।
হামলায় কেউ হতাহত হননি বলেও জানিয়েছেন তিনি।
সূত্র : আল জাজিরা



