জর্ডানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১০টি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
সামরিক বাহিনী জানায়, শনিবার (১৮ জুলাই) ভোরে দেশটির আকাশসীমা লঙ্ঘনকারী ১০টি ইরানি ক্ষেপণাস্ত্র তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে ভূপাতিত করেছে।
তারা বলেছে, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা অনুসরণ করে এই অভিযান চালানো হয়েছে।
সামরিক বাহিনী জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘটনায় কোনো হতাহত বা বস্তুগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রয়্যাল ইঞ্জিনিয়ার্স ইউনিটগুলো ইতোমধ্যে আঘাত হানা স্থানগুলো থেকে ধ্বংসাবশেষ অপসারণ ও সুরক্ষিত করার কাজ শুরু করেছে।
সূত্র: আল জাজিরা



