লেবাননের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে ইসরাইলি বাহিনীর রাতভর হামলায় ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার (৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।
এর একদিন আগেও ইসরাইলি বাহিনীর পৃথক হামলায় আরো সাতজন নিহত হন।
লেবাননের সরকারি বার্তাসংস্থা ন্যাশনাল নিউজ অ্যাজেন্সি (এনএনএ) জানায়, দক্ষিণাঞ্চলের কফর রুম্মান এলাকায় একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে চালানো হামলায় নয়জন নিহত হয়েছেন। হামলায় তিনতলা ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
এছাড়া হামলার পর ঘটনাস্থলে উদ্ধারকাজে নিয়োজিত দুই উদ্ধারকর্মীও নিহত হয়েছেন।
তাদের গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল বলে জানায় রাষ্ট্রীয় বার্তাসংস্থাটি।
সূত্র : বাসস



