হরমুজ প্রণালীতে আটকা পড়েছেন ৬ হাজার নাবিক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত অব্যাহত থাকায় হরমুজ প্রণালী ও এর আশপাশে প্রায় ছয় হাজার নাবিক আটকা পড়েছেন। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) প্রধান আর্সেনিও ডোমিঙ্গেজ এ তথ্য জানিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল |সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত অব্যাহত থাকায় হরমুজ প্রণালী ও এর আশপাশে প্রায় ছয় হাজার নাবিক আটকা পড়েছেন। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) প্রধান আর্সেনিও ডোমিঙ্গেজ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘এই বেপরোয়া হামলাগুলো আবারো নিরীহ নাবিকদের গুরুতর বিপদের মুখে ফেলেছে। শুধুমাত্র নিজের কাজ করার জন্য কোনো নাবিকেরই জীবন বিপন্ন হওয়া উচিত নয়।’

আর্সেনিও ডোমিঙ্গেজ আরো বলেন, ‘এই পরিসংখ্যানের আড়ালে রয়েছেন নাবিকরা এবং কিছু ক্ষেত্রে তাদের পরিবার, যারা এই সংঘাতের মানবিক মূল্য ক্রমাগত বহন করে চলেছেন।”

সূত্র: আল জাজিরা