বাহরাইনে ড্রোন হামলা ইরানের

বাহরাইন জানিয়েছে, ইরান তাদের ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ড্রোন হামলা
ড্রোন হামলা |প্রতীকী ছবি

বাহরাইন জানিয়েছে, ইরান তাদের ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে।

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করে বলেছে, তারা ভোরে চালানো ইরানি ড্রোন হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং এটিকে সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, বেশ কয়েকটি ড্রোন তাদের ভূখণ্ডকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, তবে এর সঠিক অবস্থান বা লক্ষ্যবস্তুর প্রকৃতি নির্দিষ্ট করে বলা হয়নি।

বিবৃতিতে আরো বলা হয়, এই ঘটনা বেসামরিক নাগরিকদের ঝুঁকিতে ফেলেছে এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাকে ব্যাহত করেছে।

সূত্র: আল জাজিরা