ইসরাইল-ফিলিস্তিন সঙ্ঘাত সমাধানে ৩ দেশের শান্তি তহবিল

ইসরাইল-ফিলিস্তিন সঙ্ঘাতের দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পক্ষে সমর্থন জানাতে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্য চার মিলিয়ন ডলারের একটি যৌথ শান্তি তহবিল চালু করেছে।

নয়া দিগন্ত অনলাইন
ফিলিস্তিনি শিশু
ফিলিস্তিনি শিশু |সংগৃহীত

ইসরাইল-ফিলিস্তিন সঙ্ঘাতের দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পক্ষে সমর্থন জানাতে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্য প্রায় চার মিলিয়ন ডলারের একটি যৌথ শান্তি তহবিল চালু করেছে।

এ তহবিলে প্রতিটি দেশ ১ দশমিক ৩৪ মিলিয়ন ডলার করে অনুদান দেবে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১১ জুন) ঘোষিত এ তহবিলটি নতুন ও বিদ্যমান তৃণমূল পর্যায়ের প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেবে, বিশেষ করে যেগুলোতে যুব গোষ্ঠী, নাগরিক সমাজ সংগঠন ও নারীরা অন্তর্ভুক্ত।

এই পদক্ষেপ এমন এক সময়ে নেয়া হলো, যখন এই তিনটি দেশ ফ্রান্স, নিউজিল্যান্ড ও নরওয়ের সাথে মিলে এই সপ্তাহে অবৈধভাবে দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতায় অর্থায়নকারী ও তা কার্যকরকারী নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে সমন্বিত নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।

সূত্র: আল জাজিরা