ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় দু’জন নিহত এবং আরো ১২ জন আহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এর আগে ইসরাইলি সেনাবাহিনীর হামলায় আহত হয়ে আরো একজন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলের গণহত্যা যুদ্ধে কমপক্ষে ৭৩ হাজার ৩২৯ জন নিহত এবং এক লাখ ৭৪ হাজার নয়জন আহত হয়েছেন।
অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে প্রতিদিনের হামলায় কমপক্ষে এক হাজার ২০৩ জন নিহত এবং তিন হাজার ৯০০ জন আহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা



