ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় লাখ লাখ শোকাহতরা অংশ নিয়েছেন। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মৃত্যু কামনা করেন তারা।
জানাজায় অংশ নেয়া জিবা নাদেরি নামে এক নার্স বলেন, নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যা আদেশ দেবেন, ইরানিদের তাই মেনে চলতে হবে।
তিনি আরো বলেন, ‘আমি প্রতিশোধের ডাক শুনেছি, কিন্তু আমাদের নেতাকেই বলতে হবে আমাদের কী করতে হবে এবং আমাদের অবশ্যই তার কথা শুনতে হবে।’
গ্র্যান্ড মোসাল্লায় পোস্টার ও গ্রাফিতিতে ট্রাম্প এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার আহ্বান জানানো হয়।
জানাজার নামাজের আগে কবি মোহাম্মদ রাসুলি ‘আমেরিকার মৃত্যু হোক’ এবং ‘ইসরাইলের মৃত্যু হোক’ স্লোগান তোলেন।
ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি প্রশ্ন করেন, ‘পৃথিবীর সবচেয়ে জঘন্য লোকটি এখনো বেঁচে আছে কেন?’
এই প্রশ্নে ভিড়ের মধ্যে জনগণ উল্লাস করে ওঠেন।
সূত্র: আল জাজিরা



