যুক্তরাষ্ট্র-ইসরাইলের বৈরিতা অব্যাহত

তারা অর্থনীতি, নিষেধাজ্ঞা, সাইবার হামলা, মনস্তাত্ত্বিক যুদ্ধ, হত্যাকাণ্ড, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড এবং সম্ভবত সামরিক হামলার মতো বহুমুখী হাইব্রিড যুদ্ধের মাধ্যমে ইরানের ওপর চাপ বজায় রাখবে।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির শোকানুষ্ঠানের দ্বিতীয় দিন তেহরানে মানুষের সমাগম
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির শোকানুষ্ঠানের দ্বিতীয় দিন তেহরানে মানুষের সমাগম |সংগৃহীত

যুক্তরাষ্ট্র আর ইসরাইলের সাথে চলমান বৈরিতার মাঝে কোনো আলোচনা বা সমঝোতার ফাঁদে ইরান আর পা দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির বিশ্লেষকরা।

তেহরানের ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক মোস্তফা খোশচেশম বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশ নেয়া লাখো মানুষের বার্তা অত্যন্ত স্পষ্ট। ইরানি জনগণ এখন পুরোপুরি সচেতন। তারা খুব ভালো করেই জানে যে, তাদের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের শত্রুতা মোটেও শেষ হয়ে যায়নি।

রোববার (৫ জুন) আলজাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে খোশচেশম বলেন, পরমাণু চুক্তি হোক বা না হোক, ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক আচরণ চলতেই থাকবে বলে ইরানিরা ধরে নিয়েছে। আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে কোনো চুক্তি সই হোক বা না হোক, ইরানের বিরুদ্ধে ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই বৈরী আচরণ চলতেই থাকবে।

তারা অর্থনীতি, নিষেধাজ্ঞা, সাইবার হামলা, মনস্তাত্ত্বিক যুদ্ধ, হত্যাকাণ্ড, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড এবং সম্ভবত সামরিক হামলার মতো বহুমুখী হাইব্রিড যুদ্ধের মাধ্যমে ইরানের ওপর চাপ বজায় রাখবে।

সবশেষে তিনি যোগ করেন, সর্বোচ্চ নেতার জানাজায় জনগণের এই বিশাল অংশগ্রহণ সরকারের প্রতি তাদের দৃঢ় সমর্থনেরই বহিঃপ্রকাশ। ইরানি জনগণ বুঝিয়ে দিয়েছে যে, তারা শেষ পর্যন্ত লড়াইয়ে টিকে থাকতে প্রস্তুত এবং সর্বোচ্চ নেতার লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে তারা অবিচল রয়েছে।