চীন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। অস্থির মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে বেইজিং এই উদ্যোগ নিতে চায়।
আল জাজিরা শনিবার (১২ সেপ্টেম্বর) জানায়, ভারতের নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের অবকাশে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।
শি বলেন, ‘মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চীন ব্রিকসের অন্যান্য সদস্যদেশগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত।’
শি জিনপিং বলেন, চলমান যুদ্ধের কারণে পুরো অঞ্চলের মানুষকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়েছে। একই সঙ্গে এই যুদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থেরও পরিপন্থী।
ব্রিকস সম্মেলনের অবকাশে তিনি বলেন, ‘এই যুদ্ধ পুরো অঞ্চলের মানুষের জন্য গুরুতর ক্ষতি ডেকে এনেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থের সঙ্গে এর কোনো সামঞ্জস্য নেই।’



