ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তেহরানে হামাস ও হিজবুল্লাহর প্রতিনিধিদলের সাথে পৃথক বৈঠক করেছেন। দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে প্রতিনিধিদলটি রাজধানী তেহরানে এসেছিল।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মোহাম্মদ দারউইশের নেতৃত্বে হামাসের প্রতিনিধিদলটি শোক প্রকাশ করেছে এবং গাজা ও অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে। অন্যদিকে, জ্যেষ্ঠ কর্মকর্তা মুহাম্মদ ফনাইশের নেতৃত্বে হিজবুল্লাহর একটি প্রতিনিধিদল গোষ্ঠীটির নেতা নাইম কাসেমের পক্ষ থেকে শোক প্রকাশ করেছে।
আরাগচি বলেন, ইরান যুদ্ধবিরতি স্মারকলিপি অনুযায়ী লেবাননের সঙ্ঘাত নিরসনের প্রচেষ্টা অব্যাহত রাখবে।
হিজবুল্লাহর সাবেক নেতা হাসান নাসরাল্লাহর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
সূত্র: মিডল ইস্ট আই



