ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে বলেছেন, ‘বাস্তবতাকে মেনে নিন এবং আপনাদের প্রতিশ্রুতিগুলো পূরণ করুন। আমাদের আর কোনো নাটকের প্রয়োজন নেই।’
মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক দাবির প্রতিক্রিয়ায় তাদের ব্যর্থ ও পুরোনো কূটনীতির সমালোচনা করেছেন তিনি। গালিবাফ বলেন, এসব বক্তব্য নতুন কিছু নয়, বরং এটি বারবার ব্যবহৃত একটি প্রদর্শনমূলক কূটনীতি।
আইআরআইবি নিউজ অ্যাজেন্সি জানিয়েছে, মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক দাবির প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘একটি বড় হামলা আসছে, অপেক্ষা করুন, তারা আলোচনা করতে চায়’— এই কথাগুলো একটি পুনরাবৃত্তিমূলক নাটকীয় কূটনীতি ছাড়া আর কিছুই নয়।’
তিনি বলেন, ‘আলোচনার চাপ সৃষ্টির মাধ্যম হিসেবে হুমকির ব্যবহার, অসংরক্ষিত প্রতিশ্রুতি এবং ভুয়া খবরের আশ্রয় নেয়া একটি ব্যর্থ কৌশল।’
সূত্র: পার্সটুডে



