ইরানের ছোড়া ৪টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জর্ডানের

মার্কিন মিত্রদের ওপর ইরানের চলমান হামলার অংশ হিসেবে জর্ডানের আকাশসীমায় প্রবেশ করা ৪টি ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে জর্ডানের সেনাবাহিনী।

নয়া দিগন্ত অনলাইন
ক্ষেপণাস্ত্র
ক্ষেপণাস্ত্র |সংগৃহীত

জর্ডানের সেনাবাহিনী মঙ্গলবার জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে।

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান মার্কিন মিত্র দেশগুলোকে লক্ষ্য করে হামলা অব্যাহত রাখার মধ্যেই এ ঘটনা ঘটেছে।

জর্ডানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ‘ইরানের ভূখণ্ড থেকে জর্ডানের আকাশসীমায় প্রবেশের পর চারটি ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ভূপাতিত করা হয়েছে।’

সূত্র : বাসস