হরমুজে জাহাজে হামলা হলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে বোমা নিক্ষেপের হুমকি ট্রাম্পের

ইরান ইতোমধ্যেই অভিযোগ করেছে, তাদের সেতু, রেল সংযোগ, পানি লবণমুক্তকরণ কেন্দ্র, বিদ্যুৎকেন্দ্রের মতো বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে যাচ্ছে; যদিও মার্কিন সামরিক বাহিনী তা অস্বীকার করেছে।

নয়া দিগন্ত অনলাইন
ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালীতে জাহাজকে লক্ষ্য করে ইরান কোনো হামলা চালালে তার জবাবে যুক্তরাষ্ট্র দেশটির অবকাঠামোতে আঘাত হানবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘এখন থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরান হরমুজ প্রণালীতে কোনো জাহাজের দিকে ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন বা অন্য যেকোনো উপায়ে কিংবা অস্ত্র দিয়ে হামলা চালালে, যুক্তরাষ্ট্র সেতু বা বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলা চালিয়ে তা ধ্বংস করবে।’

সম্ভাব্য এসব হামলার লক্ষ্যবস্তুর অবস্থান সম্পর্কে তিনি লিখেছেন, ‘এগুলোর মধ্যে রাজধানী তেহরানের কাছাকাছি বা তেহরানের ভেতরে অবস্থিত স্থাপনাও অন্তর্ভুক্ত থাকবে।’

গত সপ্তাহেও ট্রাম্প ইরানের সেতু ও বিদ্যুৎকন্দ্রে হামলার হুমকি দিয়েছিলেন।

ইরান ইতোমধ্যেই অভিযোগ করেছে, তাদের সেতু, রেল সংযোগ, পানি লবণমুক্তকরণ কেন্দ্র, বিদ্যুৎকেন্দ্রের মতো বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে যাচ্ছে; যদিও মার্কিন সামরিক বাহিনী তা অস্বীকার করেছে।

সূত্র : বিবিসি