তেহরানে নতুন হামলার কারণে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ বললো ইরান

যুক্তরাষ্ট্র আবার তেহরানে হামলা চালানোয় তাদের ‘মহা শয়তান’ বলে উল্লেখ করেছেন ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের পতাকা
ইরানের পতাকা |ফাইল ছবি

যুক্তরাষ্ট্র আবার তেহরানে হামলা চালানোয় তাদের ‘মহা শয়তান’ বলে উল্লেখ করেছেন ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।

ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, একটি বাড়িতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন। ওই বাড়িতেই বিয়ের অনুষ্ঠান চলছিল। নিহতদের মধ্যে একটি শিশুও ছিল।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা এ ধরনের প্রতিবেদনের বিষয়ে অবগত, তবে তারা কখনো বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলা চালায়নি।

আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে গালিবাফ যুদ্ধ শুরুর পর থেকে বেসামরিক নিহতদের প্রসঙ্গ তুলে ধরেন, যার মধ্যে মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনাও রয়েছে।

তিনি বলেন, ‘যদি কোনো শক্তি শয়তানের মতো আচরণ করে... তবে সেটি শয়তান।’

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক নৌযান এবং অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের অভিজাত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ‘সাম্প্রতিক হামলার প্রচেষ্টার’ পর ইরানে এসব হামলা চালানো হয়েছে।

এরপর থেকে তেহরান জর্ডান, কুয়েত, ইরাক ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালিয়েছে।

সূত্র : বিবিসি