ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে রোববার (১৪ জুন) ইসরাইলের হামলায় এক শিশুসহ ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো কয়েকজন।
চিকিৎসা সূত্র ও প্রত্যক্ষদর্শীদের মতে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে একটি দোকান লক্ষ্য করে চালানো এক ইসরাইলি হামলায় চারজন ফিলিস্তিনি নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন।
দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের পূর্বে ইসরাইলি বাহিনীর গুলিতে ৩০ বছর বয়সী জাকি মোহাম্মদ আল-কাররা নিহত এবং একজন আহত হন।
এদিকে, খান ইউনিসের দক্ষিণে বাতন আল-সামিন এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে আমির আল-বাশিতি নামে এক শিশু নিহত হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরাইলের হামলায় ৯৮৬ জন ফিলিস্তিনি নিহত এবং আরো তিন হাজার ১৩৮ জন আহত হয়েছেন।
২০২৩ সালের ৮ অক্টোবর গাজায় ইসরাইলের গণহত্যা শুরু হওয়ার পর থেকে প্রায় ৭৩ হাজার ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭৩ হাজার জনেরও বেশি আহত হয়েছেন। এছাড়া হামলায় এই অঞ্চলের প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



