ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ হয়ে গেছে এবং খেলার নিয়ম বদলে গেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সংসদের বৈঠক শুরু হওয়ার আগে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, ইরান এখন ‘পুরো বিধর্মী শক্তির বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের’ মধ্যে রয়েছে। কিন্তু ‘মার্কিন ঘাঁটিগুলোতে সামরিক বাহিনীর তীব্র হামলার কারণে দেশটির নেতারা হতাশায় ভুগছেন এবং ফাঁকা বুলি ও স্লোগানের পাশাপাশি যুদ্ধক্ষেত্রের কৃত্রিম ছবি এবং ভিডিও তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছেন।’
যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় অংশ নেয়া এই জ্যেষ্ঠ আলোচক আরো বলেন, ‘আমেরিকানদের এটা বুঝে নেয়া উচিত যে, পাল্টা প্রতিক্রিয়ার দিন শেষ এবং আগ্রাসনকারীদের ঘাঁটিতে আমাদের সাম্প্রতিক অভিযানটি ছিল কেবল এর শুরু মাত্র।’
তিনি আরো বলেন, ‘যদি তারা এখনো সেটি না বুঝে থাকে, তাহলে তাদের অনেক দেরি হওয়ার আগেই সেটি বুঝে নেয়া উচিত যে, খেলার নিয়ম বদলে গেছে। এখন থেকে ইরানের স্বার্থ ও নিরাপত্তার ওপর যেকোনো আঘাতের জবাব দেয়া হবে আরো দ্রুত, কঠোর এবং বেদনাদায়কভাবে।’
সূত্র : বিবিসি



