মধ্য ইসরাইলে গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং আরো পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।
রোববার (৭ জুন) কোচাভ ইয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, কোচাভ ইয়ারের কাছে একটি গ্যাস স্টেশন, তজুর ইয়িৎজাকের একটি স্থান এবং মহাসড়ক বরাবর গুলি চালানো হয়।
সংবাদমাধ্যমটি আরো জানায়, একজন আরব ইসরাইলি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী আরেক সন্দেহভাজনের খুঁজতে তল্লাশি অভিযান শুরু করেছে।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা সালইত ও তজুর ইয়িৎজাক এলাকায় বেশ কয়েকটি গোলাগুলির ঘটনার খবর পেয়েছে এবং সেখানে বাহিনী মোতায়েন করেছে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



