দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলে ইসরাইলি হামলায় চারজন নিহত হয়েছেন। হামলায় একটি হাসপাতাল ধ্বংস হয়ে গেছে।
জানা গেছে, নাবাতিয়েহের আল-ফাওকা এলাকায় ইসরাইলের হামলায় দু‘জন নিহত হয়েছেন। অন্যদিকে, আরব সালিম এলাকায় হামলায় দুই নারী নিহত হন। এছাড়াও নারী ও তিন শিশুসহ বিভিন্ন স্থানে ২০ জন আহত হয়েছেন।
নাবাতিয়েহের আল-ফাওকায় ইসরাইলি হামলায় গান্দুর হাসপাতাল মাটির সাথে মিশে গেছে। হাসপাতালটি বেশ কয়েক বছর আগেই বন্ধ হয়ে গিয়েছিল।
সংবাদমাধ্যম ল’ওরিয়েন্ট টুডের মতে, ২০২৩ সালের পর এই প্রথম লেবাননে কোনো হাসপাতাল ধ্বংস করল ইসরাইল।
এদিকে ইসরাইল জানিয়েছে, হিজবুল্লাহ অধিকৃত ‘বাফার জোনে’ তাদের সৈন্যদের লক্ষ্য করে দু’টি বিস্ফোরক ড্রোন নিক্ষেপ করেছে।
সূত্র : মিডল ইস্ট আই



