জর্ডানের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাস দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং আরো ১৮ জন আহত হয়েছেন।
জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, সামরিক বাহিনীর নিয়োগপ্রাপ্ত সদস্যদের বহনকারী একটি বাসের সাথে অন্য একটি যানবাহনের সংঘর্ষ হয়ে এই হতাহতের ঘটনা ঘটে।
দেশটির সরকারি বার্তাসংস্থা পেত্রার তথ্য অনুযায়ী, সামরিক বাহিনী জানিয়েছে যে নিয়োগপ্রাপ্ত সদস্যদের একটি দলকে তাদের বাসস্থানে ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় নিয়োগপ্রাপ্ত চার সদস্য ও বাসচালক নিহত হন।
আহতদের শারীরিক অবস্থা এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট স্থান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি



