জেনেভায় ইরানি দলের নেতৃত্ব দেবেন গালিবাফ

শুক্রবার (১৯ জুন) জেনেভায় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরু হবে।

নয়া দিগন্ত অনলাইন
মোহাম্মদ বাঘের গালিবাফ
মোহাম্মদ বাঘের গালিবাফ |সংগৃহীত

সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের দলের নেতৃত্ব দেবেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

উপ-পররাষ্ট্রমন্ত্রী মজিদ তাখত-রাভানচি বলেছেন, শুক্রবার (১৯ জুন) জেনেভায় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরু হবে।

তাখত-রাভানচির বরাতে বলা হয়েছে, ইরানের দলের নেতৃত্ব দেবেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং মার্কিন আলোচকদের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

তাখত-রাভানচি বলেন, ‘স্বাক্ষরটি সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হবে, তবে সঠিক স্থান এখনো নির্ধারিত হয়নি। স্বাক্ষরের পরপরই পরবর্তী দফার আলোচনা শুরু হবে।’

সূত্র: আল জাজিরা