এরবিলে ড্রোন হামলার নিন্দা জানালেন ইরাকের প্রধানমন্ত্রী

কুর্দিস্তানের উত্তরাঞ্চলের এরবিলের আকাশসীমা লঙ্ঘন করে চালানো ‘ড্রোন হামলার’ নিন্দা জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি।

নয়া দিগন্ত অনলাইন
ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি
ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি |সংগৃহীত

কুর্দিস্তানের উত্তরাঞ্চলের এরবিলের আকাশসীমা লঙ্ঘন করে চালানো ‘ড্রোন হামলার’ নিন্দা জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। বৃহস্পতিবার (১৬ জুলাই) তার কার্যালয় এ তথ্য জানায়।

কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়।

আলী আল-জাইদি বলেন, এ ধরনের হামলার পুনরাবৃত্তি ঠেকাতে ও আমাদের গর্বিত ইরাকি সমাজের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করে— এমন যে কাউকে প্রতিহত করতে, আমরা সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে আঞ্চলিক নিরাপত্তা বাহিনীর সাথে সমন্বয় করে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি।

তবে তিনি ড্রোনগুলোর উৎস সম্পর্কে কোনো মন্তব্য করেননি।

সূত্র: বাসস