হরমুজ প্রণালী চালুতে ‘মারাত্মক ব্যাঘাত’ ঘটাচ্ছে মার্কিন হামলা : আইআরজিসি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, মার্কিন হামলা হরমুজ প্রণালী পুনরায় চালু করতে ‘মারাত্মক ব্যাঘাত’ ঘটাচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল |সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, মার্কিন হামলা হরমুজ প্রণালী পুনরায় চালু করতে ‘মারাত্মক ব্যাঘাত’ ঘটাচ্ছে।

তারা বলেছে, মার্কিন সামরিক হামলা শুধু ইরানের ‘চরম প্রতিশোধ’ই ডেকে আনবে না, বরং হরমুজ প্রণালীর মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক যান চলাচলও ব্যাহত করবে।

এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, যুদ্ধ-পূর্ববর্তী সময়ের তুলনায় নৌচলাচল ৫০ শতাংশে পুনরুদ্ধার করা হয়েছিল এবং বর্তমান এই ব্যাঘাতের জন্য তারা পথ নির্ধারণে ওয়াশিংটনের ‘দুঃসাহসিকতা ও হস্তক্ষেপকে’ দায়ী করেছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘এই অঞ্চল ও হরমুজ প্রণালীতে বিদেশীদের কোনো অধিকার নেই।’

সূত্র: আল জাজিরা