ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোরে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এলাকাগুলোর মধ্যে সিরিক, মিনাব ও কেশম দ্বীপ রয়েছে।
ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, সিরিকের কয়েকটি এলাকায় ‘শত্রুপক্ষের প্রজেক্টাইল’ আঘাত হেনেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি।
ফার্স নিউজ অ্যাজেন্সি সিরিক, মিনাব ও কেশম দ্বীপে বিস্ফোরণের খবর জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংস্থাটি জানায়, সমুদ্রের দিক থেকে বিস্ফোরণের শব্দগুলো ভেসে এসেছিল।
এর আগে বুধবার ফার্স জানিয়েছিল যে, ইরানের জাস্ক শহরের দক্ষিণাঞ্চলেও সমুদ্রের দিক থেকে আসা একটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল।
হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই এসব হামলার ঘটনা ঘটল। অথচ গত জুন মাসে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, যার লক্ষ্য ছিল একটি বৃহত্তর শান্তি চুক্তির প্রাথমিক পদক্ষেপ হিসেবে এই কৌশলগত পানিপথটি পুনরায় খুলে দেয়া।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি



