ট্রাম্পের ‘ভয়াবহ শক্তি’র হুমকি: ইরানে মার্কিন আগ্রাসনে নিহত ১

ইরানের মাহশহর শহরে যুক্তরাষ্ট্রের এক আগ্রাসী হামলায় ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, মার্কিন শত্রুদের একটি ক্ষেপণাস্ত্র শহরের কৃষি কাজের পানি পাম্পিং স্টেশনে আঘাত হানলে সেখানকার একজন নিরাপত্তারক্ষী নিহত হন।

নয়া দিগন্ত অনলাইন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

ট্রাম্পের চরম হুঁশিয়ারি

ন্যাটোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ হুইটেকার ফক্স নিউজ সানডে-তে এক সাক্ষাৎকারে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরানিরা যদি যুদ্ধংদেহী আচরণ করতে চায়, তবে ডোনাল্ড ট্রাম্প তাদের বিরুদ্ধে ‘ভয়াবহ শক্তি’ প্রয়োগ করে জবাব দেবেন। মিডলইস্ট আই সোমবার (১৩ জুলাই) এই তথ্য জানিয়েছে।

পানির পাম্পে মার্কিন হামলা, ৫ হতাহত

এদিকে ইরানের মাহশহর শহরে যুক্তরাষ্ট্রের এক হামলায় ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, মার্কিন শত্রুদের একটি ক্ষেপণাস্ত্র শহরের কৃষি কাজের পানি পাম্পিং স্টেশনে আঘাত হানলে সেখানকার একজন নিরাপত্তারক্ষী নিহত হন। খুজেস্তানের নিরাপত্তা কর্মকর্তা ওয়ালিউল্লাহ হায়াতি জানিয়েছেন, আহত আরো ৪ জনের চিকিৎসা চলছে।

বুশেহর পারমাণবিক কেন্দ্র নিরাপদ

এই হামলার মধ্যেই বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি আক্রান্ত হওয়ার গুজব ছড়িয়ে পড়ে। তবে ইরানের পরমাণু শক্তি সংস্থা দাবিটি নাকচ করে জানিয়েছে, পারমাণবিক কেন্দ্রটি পুরোপুরি স্বাভাবিক, নিরাপদ ও স্থিতিশীল অবস্থায় রয়েছে। এর সবকটি ইউনিট মান সম্পন্ন পদ্ধতি অনুযায়ী অবিরাম বিদ্যুৎ উৎপাদনের কাজ করছে।