যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৪ সদস্য নিহত

ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) জনসংযোগ দফতর এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় কেরমানশাহ প্রদেশে আইআরজিসির চারজন সদস্য নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সদস্যরা
ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সদস্যরা |সংগৃহীত

ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) জনসংযোগ দফতর এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় কেরমানশাহ প্রদেশে আইআরজিসির চারজন সদস্য নিহত হয়েছেন।

গত রাতে যুক্তরাষ্ট্রের হামলার পর কেরমানশাহর উপ-গভর্নর বলেছিলেন, কেরমানশাহ প্রদেশের কোনো স্থানই লক্ষ্যবস্তু করা হয়নি।

ইরানি গণমাধ্যমের তথ্যমতে, দিয়ার শহরে সাইয়্যেদ আল-শোহাদা কোরের উপ-কমান্ডার আজ বলেছেন যে, লাভান দ্বীপে হামলায় ‘তিনজন বাসিজ সদস্য’ নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন।

সূত্র : বিবিসি