তেহরান সফররত কাতারের পররাষ্ট্রমন্ত্রী সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও দ্বিপক্ষীয় বিষয় নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচির সাথে বৈঠক করেছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি আরাগচির সাথে সাক্ষাৎ ও আলোচনা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বুধবার এই সফরের কথা জানান এবং এটিকে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণ এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা শক্তিশালী করার লক্ষ্যে চলমান ইরান-কাতার আলোচনার কাঠামোর অংশ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, কাতারের প্রধানমন্ত্রী ইরানি কর্মকর্তাদের সাথে কাতারের মধ্যস্থতার প্রচেষ্টা ও উদ্যোগের ধারাবাহিকতা এবং এই অঞ্চলের অন্যান্য ঘটনাবলী নিয়ে আলোচনা ও মতবিনিময় করবেন।
সূত্র : পার্সটুডে



