কুয়েতে মার্কিন স্থাপনায় ইরানের হামলা

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের হামলা
ইরানের হামলা |সংগৃহীত

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তারা আলি আল-সালেম বিমান ঘাঁটিতে অবস্থিত সামরিক সরঞ্জামের একটি বড় গুদাম, একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং আমেরিকান এমকিউ৯ ড্রোনের একটি হ্যাঙ্গারে হামলা চালিয়েছে।

এছাড়াও তারা ক্যাম্প আল-আদিরিতে দু’টি হেলিকপ্টার হ্যাঙ্গারে হামলা চালানোর পাশাপাশি উপসাগরীয় দেশটিতে একটি টেলিযোগাযোগ টাওয়ারকেও লক্ষ্যবস্তু বানিয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই