ট্রাম্প মানসিক রোগী, ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা উচিত

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন মানসিক রোগী। তাকে মনোবিজ্ঞানীদের পরামর্শ অনুযায়ী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা উচিত।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি |সংগৃহীত

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন মানসিক রোগী। তাকে মনোবিজ্ঞানীদের পরামর্শ অনুযায়ী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা উচিত।

হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় এ কথা বলেন তিনি।

গারিবাবাদি বলেন, সিজোফ্রেনিয়া একটি জটিল ও তীব্র মনোবিকারের সমস্যা, যা চিন্তাভাবনার ব্যাঘাত এবং বাস্তবতা সম্পর্কে বিকৃত ধারণার মাধ্যমে প্রকাশ পায়। এর সবচেয়ে সাধারণ লক্ষণ হলো হ্যালুসিনেশন (মিথ্যা সংবেদনশীল অনুভূতি) ও বিভ্রান্তিকর ধারণা।

সূত্র : পার্সটুডে