ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেয়া হবে : আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে বলেছেন, ইরানের অবকাঠামোর বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেয়া হবে।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে বলেছেন, ইরানের অবকাঠামোর বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি লিখেছেন, ‘আমাদের প্রতিরক্ষা নীতি স্পষ্ট- চোখের বদলে চোখ।’

আরাগচি বলেন, ‘ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন, বিশেষ করে আমাদের অবকাঠামোর ওপর হামলার জবাব হবে দৃঢ় ও শক্তিশালী। এ ধরনের আগ্রাসনে যে পক্ষ অংশ নেবে বা সমর্থন দেবে, তাকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।’

সূত্র: পার্সটুডে