ইরানের বুশেহর প্রদেশে কয়েকবার বিস্ফোরণ

ইরানের একমাত্র বেসামরিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অবস্থান বুশেহর প্রদেশে বৃহস্পতিবার (৯ জুলাই) কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ইরানের একমাত্র বেসামরিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অবস্থান বুশেহর প্রদেশে বৃহস্পতিবার (৯ জুলাই) কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বার্তাসংস্থা ফার্স জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার কয়েক ঘণ্টা পর এ শব্দ শোনা যায়।

ফার্স জানায়, বিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের চোগাদাক এলাকার বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে বিস্ফোরণগুলোর সুনির্দিষ্ট স্থান সম্পর্কে এখনো কোনো সরকারি তথ্য প্রকাশ করা হয়নি।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের সময় এর আগেও ওই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি এলাকায় হামলা চালানো হয়।

সূত্র: বাসস