জর্ডানের ভূখণ্ডে ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র পড়েছে : সেনাবাহিনী

‘ইরানের ভূখণ্ড থেকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র ভোরে দেশটির বিভিন্ন স্থানে পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

নয়া দিগন্ত অনলাইন
ইরান থেকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র জর্ডানের ভূখণ্ডে পড়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী
ইরান থেকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র জর্ডানের ভূখণ্ডে পড়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী |প্রতীকী ছবি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার মধ্যে রোববার ভোরে ইরান থেকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র জর্ডানের ভূখণ্ডে পড়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

সেনাবাহিনীর এক বিবৃতির উদ্ধৃত এক সামরিক সূত্র জানায়, ‘ইরানের ভূখণ্ড থেকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র ভোরে দেশটির বিভিন্ন স্থানে পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সীমিত ক্ষতি হয়েছে এবং তা কেবল সামান্য বস্তুগত ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।’

সূত্র : এএফপি/বাসস