ইরান থেকে আসা ড্রোন প্রতিহতের দাবি আরব আমিরাতের

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সোমবার (৩১ আগস্ট) জানিয়েছে, ইরান থেকে আসা একটি ড্রোন তাদের আঞ্চলিক পানিসীমার ওপর শনাক্ত হওয়ার পর সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ড্রোন
ড্রোন |সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সোমবার (৩১ আগস্ট) জানিয়েছে, ইরান থেকে আসা একটি ড্রোন তাদের আঞ্চলিক পানিসীমার ওপর শনাক্ত হওয়ার পর সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

এর আগে, তেহরান উপসাগরীয় দেশটিতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করে।

ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে জানায়, ‘ইরান থেকে এগিয়ে আসা একটি ড্রোন দেশের আঞ্চলিক পানিসীমার ওপর শনাক্ত হওয়ার পর ইউএইর বিমানবাহিনী সেটি প্রতিহতের ব্যবস্থা নিয়েছে।’

সূত্র : বাসস