ইরান সরকার পতনে ব্যর্থ হয়ে বরখাস্ত হলেন মোসাদের উপপ্রধান

ইরান সরকার পতনের অভিযানে ব্যর্থ হওয়ায় ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের উপপ্রধানকে বরখাস্ত করেছেন সংস্থাটির প্রধান।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলের পতাকা
ইসরাইলের পতাকা |সংগৃহীত

ইরান সরকার পতনের অভিযানে ব্যর্থ হওয়ায় ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের উপপ্রধানকে বরখাস্ত করেছেন সংস্থাটির প্রধান।

দীর্ঘ ২২ বছর ধরে গোপন অভিযানের মতো সংবেদনশীল নিরাপত্তা কার্যক্রমে যুক্ত থাকা এই শীর্ষ কর্মকর্তাকে এক ঝটকায় সরিয়ে দেয়া হয়েছে। বলা হয়ে থাকে, একসময় মোসাদের পরবর্তী প্রধান হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন তিনি।

রোববার (৭ জুন) আল-শুরুক সংবাদমাধ্যমের বরাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এক প্রতিবেদনে বলেছে, মোসাদের নতুন প্রধান রোমান গফম্যান তার এই সহকারী এবং সংস্থার দ্বিতীয় শীর্ষ ক্ষমতাধর ব্যক্তি, যাকে নিরাপত্তার স্বার্থে শুধু ‘এ’ নামে অভিহিত করা হয়েছে, তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন।

এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকেও খবরটির সত্যতা নিশ্চিত করা হয়েছে।

তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনগুলোর নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এবং নতুন প্রধানের অধীনে একটি শক্তিশালী টিম গঠনের অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে।

ইরান সরকারকে ক্ষমতাচ্যুত করার একটি মিশন পরিচালনার দায়িত্বে ছিলেন এই কর্মকর্তা। সেই অভিযানে পুরোপুরি ব্যর্থ হওয়ার কারণেই তাকে বরখাস্ত করা হয়েছে।

সূত্র: ইরনা