গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ একই পরিবারের ৪ সদস্য নিহত

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি বিমান হামলায় একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে ছয় বছর বয়সী এক শিশুও রয়েছে। বুধবার (১৫ জুলাই) ভোরে মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের একটি বাড়িতে এ চালানো হয়।

নয়া দিগন্ত অনলাইন
গাজা উপত্যকা
গাজা উপত্যকা |সংগৃহীত

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি বিমান হামলায় একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে ছয় বছর বয়সী এক শিশুও রয়েছে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে।

বুধবার (১৫ জুলাই) ভোরে মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের একটি বাড়িতে এ চালানো হয়।

চিকিৎসা সূত্রের মতে, বুধবার ভোরে হামলাটি সরাসরি ওই বাড়িতে আঘাত হানে। এতে তারা নিহত হন।

গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় চলমান গোলাবর্ষণ ও হামলার মধ্যেই এই ঘটনা ঘটে।

সূত্র: আল জাজিরা