যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, আবারো বাড়ল তেলের দাম

লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা চালানোর পর জর্ডানে অবস্থিত মার্কিন সেনাদের ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এরপর তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারের বেশি বেড়েছে।

নয়া দিগন্ত অনলাইন
তেলের দাম আবারো বেড়েছে
তেলের দাম আবারো বেড়েছে |ফাইল ছবি

লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা চালানোর পর জর্ডানে অবস্থিত মার্কিন সেনাদের ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এরপর তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারের বেশি বেড়েছে।

গ্রিনিচ মান সময় রাত ১২টা ৪০ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৮ ডলার বা ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ৮৯ দশমিক ১৮ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৯২ সেন্ট বা ১ দশমিক ১০ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৩২ ডলারে পৌঁছেছে।

আইজি মার্কেটের বিশ্লেষক টনি সাইকামোর বলেন, ‘মনে হচ্ছে আমরা উত্তেজনা বৃদ্ধির আরেকটি পর্যায়ে প্রবেশ করেছি। এটি কতদিন স্থায়ী হবে, তা বলা অসম্ভব। এটি কয়েক দিনও হতে পারে, আবার কয়েক সপ্তাহও হতে পারে।’

সূত্র : আল জাজিরা