ইরানের বন্দর-ই খামির সেতুতে মার্কিন হামলা, নিহত ৭

ইরানের হরমোজগান প্রদেশে অবস্থিত বন্দর-ই খামির সেতুতে মার্কিন হামলায় সাতজন নিহত হয়েছেন। এই হামলায় নয়জন আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন হামলায় ইরানের বন্দর-ই খামির সেতু ভেঙে পড়েছে
মার্কিন হামলায় ইরানের বন্দর-ই খামির সেতু ভেঙে পড়েছে |সংগৃহীত

ইরানের হরমোজগান প্রদেশে অবস্থিত বন্দর-ই খামির সেতুতে মার্কিন হামলায় সাতজন নিহত হয়েছেন। ইরানের সংবাদমাধ্যম ফার্স এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি আরো জানায়, এই হামলায় নয়জন আহত হয়েছেন। জরুরি পরিষেবা এবং চিকিৎসা কর্মীদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তারা।

ইরানের ওপর সর্বশেষ মার্কিন হামলায় কমপক্ষে পাঁচটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, দেশটির দক্ষিণ-পূর্বে বন্দর নগরী চাবাহারে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সূত্র: আল জাজিরা, মিডল ইস্ট আই