ইরানের বন্দর আব্বাসে একাধিক বিস্ফোরণ

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসের নিকটবর্তী উপকূলীয় এলাকায় বৃহস্পতিবার (৯ জুলাই) একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

নয়া দিগন্ত অনলাইন
বন্দর আব্বাস
বন্দর আব্বাস |সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসের নিকটবর্তী উপকূলীয় এলাকায় বৃহস্পতিবার (৯ জুলাই) একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের মেহর নিউজ অ্যাজেন্সি এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় দুপুর ২টার দিকে বন্দর আব্বাস কাউন্টির উপকূলীয় এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া যায়।

মেহর নিউজ অ্যাজেন্সি জানিয়েছে, মাঠ পর্যায়ের প্রতিবেদন থেকে জানা গেছে যে, এই শব্দগুলো মূলত দক্ষিণ উপকূলীয় ও সামুদ্রিক এলাকা এবং শহরের পশ্চিমাঞ্চল থেকে এসেছে।

সংস্থাটি আরো জানায়, এই বিস্ফোরণগুলো সম্ভবত পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর কিছু অংশে গোলাগুলির সাথে সম্পর্কিত।

কিছু সূত্র বন্দর আব্বাসের কিছু অংশে বিমান প্রতিরক্ষা তৎপরতার খবরও দিয়েছে, যা সম্ভবত শত্রুপক্ষের লক্ষ্যবস্তুর জবাবে করা হয়েছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি