গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ নিহত ৩, আহত ১৯

যুদ্ধবিরতি সত্ত্বেও মঙ্গলবার (৩০ জুন) ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় এক শিশুসহ তিনজন নিহত এবং আরো ১৯ জন আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলের হামলায় বিধ্বস্ত গাজা
ইসরাইলের হামলায় বিধ্বস্ত গাজা |সংগৃহীত

যুদ্ধবিরতি সত্ত্বেও মঙ্গলবার (৩০ জুন) ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় এক শিশুসহ তিনজন নিহত এবং আরো ১৯ জন আহত হয়েছেন।

চিকিৎসা সূত্র জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় তিনজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।

সূত্রগুলো আরো জানায়, উত্তর গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে আল-ফালুজা এলাকায় একটি বাড়িতে ড্রোন হামলা চালায় ইসরাইল। এতে এক ফিলিস্তিনি গুরুতর আহত হন।

এদিকে, গাজা শহরের উত্তরে শেখ রাদওয়ান মহল্লায় একটি বাড়িকে লক্ষ্য করে চালানো পৃথক এক ড্রোন হামলায় আরো একজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চালানো ইসরাইলি হামলায় এক হাজার ৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন তিন হাজার ৪০৬ জন।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি